আন্দোলন-ছুটির পর গাজীপুরে কাজে ফিরেছেন পোশাকশ্রমিকেরা, এখনও বন্ধ ৩৫ কারখানা
মজুরি বৃদ্ধির দাবিতে টানা আন্দোলনের পর গাজীপুরের শিল্পাঞ্চলে অধিকাংশ পোশাক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকেরা। শুক্রবারসহ টানা তিন দিনের ছুটি শেষে শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে তারা স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ কর্মস্থলে যোগ দেন।


