যুক্তরাষ্ট্রের নির্দেশনা মানবে না নেদারল্যান্ডস
চীনে সেমিকন্ডাক্টর বা চিপ তৈরির সরঞ্জাম রফতানির বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন আইনের কড়া বিরোধিতা করেছে নেদারল্যান্ডস। দেশটির বৈদেশিক বাণিজ্যমন্ত্রী সিওর্ড সিওর্ডসমা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এ বিষয়ে ওয়াশিংটনের কোনও নির্দেশনা মেনে চলবে না আমস্টারডাম।


