৫ গোলের ম্যাচে আবাহনীকে হারিয়ে পুলিশের নাটকীয় জয়, হেরেছে মোহামেডানও
বাংলাদেশ ফুটবল লিগে (বিএফএল) আবাহনী লিমিটেডকে ৩-২ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। শুক্রবারের ম্যাচে শেষ মুহূর্তের গোলে জয় নিশ্চিত করেছে পুলিশ। ম্যাচের শেষ দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও হার এড়াতে পারেনি আবাহনী।


