মেকআপ অটুট রাখতে সঠিক নিয়মে ব্যবহার করুন সেটিং স্প্রে!
বিয়েবাড়ি মানেই সকাল থেকে রাত পর্যন্ত সাজগোজ, হইহুল্লোড়, নাচ-গান আর একের পর এক ছবি তোলা। কিন্তু এতক্ষণ ধরে মেকআপ ঠিক রাখা বেশ কঠিন। ঘাম, ধুলোবালি কিংবা দীর্ঘক্ষণ ব্যস্ততার কারণে ফাউন্ডেশন গলে যাওয়া, কাজল ছড়িয়ে পড়া কিংবা লিপস্টিক উঠে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।



