আশুলিয়ার আন্ডারপাসে মিললো ৫ ককটেল সদৃশ বস্তু
ঢাকার সাভার উপজেলার আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় আন্ডারপাসের নিচ থেকে পাঁচটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৪-এর সদস্যরা বস্তুগুলো দেখতে পান।



