সরকারি হাসপাতালে বেড পেতে ১ হাজার টাকা ঘুষ, মেঝেতে থাকতে ৫০০ টাকা
উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ চিকিৎসাকেন্দ্র রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল। দেড় হাজার শয্যার এই হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন চার হাজারের বেশি রোগী। ধারণক্ষমতার প্রায় তিন গুণ রোগীর চাপে ওয়ার্ডগুলোতে তিল ধারণের জায়গা নেই।



