ওভারটনের ফাইফারে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিল ইংল্যান্ড
গ্যাবায় বল হাতে আগুন ঝরালেন জেমি ওভারটন, আর তাতে খড়কুটোর মতো উড়ে গেল অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ। তৃতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিকদের গুঁড়িয়ে দিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী ইংল্যান্ড।


