ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে অসুস্থ অবস্থায় দুই কারাবন্দির মৃত্যু হয়েছে। তারা হচ্ছেন— শাহ্জামাল (৫০) ও মো. আবদুল্লাহ আল মামুন (২৪)। বুধবার (২৬ নভেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে রাত ১১টা ২৫ মিনিটে শাহ জামাল মারা যান।



