নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ইনার হুইল ক্লাব ধানমন্ডির র্যালি
নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে রাজধানীতে সচেতনতামূলক র্যালি ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে ইনার হুইল ক্লাব অব ধানমন্ডি।



