সুপার স্পেশালাইজড হাসপাতালের জন্য ১৪১০ কোটি টাকা বরাদ্দ চায় বিএমইউ
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের বিভিন্ন বিশেষায়িত সেবা কেন্দ্র পরিচালনা ও আধুনিক প্রযুক্তিনির্ভর চিকিৎসাসেবা চালুর জন্য জরুরি ভিত্তিতে ১ হাজার ৪১০ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৯৮৩ টাকা বরাদ্দ চেয়েছে কর্তৃপক্ষ।



