এবার গ্রামে ‘কৃষকদের কোল্ডস্টোরেজ’, সংরক্ষণ হচ্ছে মসলা-ফল-সবজি
পাঁচ বছর আগে সংরক্ষণের অভাবে সাত বিঘা জমির আলু ও তিন বিঘা জমির সবজি পচে নষ্ট হয়েছিল। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েন কৃষক মাহাতাব উদ্দিন। সেই লোকসানের ধাক্কায় পরের বছর আর আবাদ করতে পারেননি তিনি।



