শেরে বাংলা এ কে ফজলুল হকের ‘বেঙ্গল টুডে’ ।। পর্ব—০৪
গত কয়েক দিনে আমি আবিষ্কার করেছি যে, মন্ত্রীকে পুরোপুরি উপেক্ষা করে সচিবরা হয় নিজেদের দায়িত্বে অথবা আপনার প্রকাশ্য বা পরোক্ষ অনুমোদনে বিভিন্ন আদেশ জারি করেছেন। উদাহরণস্বরূপ, ভারত সরকারকে অনুরোধ করার আদেশ দেওয়া হয়েছে যেন তারা বাংলা সরকারের কাছ থেকে প্রেষণে নেওয়া সকল কর্মকর্তাকে ফেরত পাঠায়।



