শর্ত মানলে দ্রুতই হরমুজ প্রণালি খুলে দেবে ইরান
যুক্তরাষ্ট্র তেহরানের নির্ধারিত শর্ত মেনে নিলে দ্রুতই হরমুজ প্রণালিতে নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, এ ক্ষেত্রে খুব দ্রুত পদক্ষেপ নিতে পারবে তেহরান।

