ভারতে স্বর্ণের দামে রেকর্ড ধস, কমলো প্রায় ৫৯ হাজার রুপি
ভারতের বাজারে সোনার দামে বড় ধরনের দরপতন অব্যাহত রয়েছে। চলতি বছরের জানুয়ারিতে প্রতি ১০ গ্রাম সোনার দাম রেকর্ড ১ লাখ ৮০ হাজার ৭৭৯ রুপিতে উঠেছিল। সেখান থেকে কমে বর্তমানে দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ৯৪৯ রুপিতে।

