জাতীয় স্টেডিয়াম ঘুরে দেখলো আর্জেন্টিনার প্রতিনিধি দল
আর্জেন্টিনার জার্সি গায়ে মেসিদের জন্য বাংলাদেশের সমর্থকদের উন্মাদনা নতুন কিছু নয়। বিশ্বকাপের সময় সেই ভালোবাসার দৃশ্য ছড়িয়ে পড়েছিল বিশ্বজুড়ে। এবার সেই ভালোবাসাকে কাজে লাগিয়ে বাংলাদেশে নিজেদের ফুটবল দর্শন ছড়িয়ে দিতে চায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।



