আন্দোলন না করলে শ্রমিকদের সমস্যা কেউ জানতো না, সোমবার মালিকপক্ষ নতুন মজুরি জানাবে
পোশাকশ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের প্রস্তাব মালিকপক্ষ আগামী ২৩ নভেম্বর দেবে বলে আশা করছেন নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী। এ কারণে মালিকদের সঙ্গে বোর্ডের দূরত্ব তৈরি হয়েছে কি না, তা বলার সময় এখনও আসেনি বলেও মন্তব্য করেছেন তিনি।

