সাতক্ষীরার সাবেক এমপি দোলন ঢাকায় গ্রেফতার
রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনকে গ্রেফতার করেছে এসআরবি-১। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


