অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় নতুন আশা
অগ্ন্যাশয়ের ক্যানসার চিকিৎসায় কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অগ্রগতি বলে বিশেষজ্ঞেরা একে অভিহিত করছেন। এটি প্রতিদিন খাওয়ার একটি ওষুধ, যা সবচেয়ে প্রাণঘাতী ও চিকিৎসায় কঠিন এই ক্যান্সারের কিছু রোগীর টিউমার ছোট করছে, এমনকি নির্মূলও করতে পারে বলে মনে হচ্ছে।


