২১ জেলায় নাশকতা-ককটেল হামলা, পুলিশের গাড়িতে আগুন: নিহত ৪
একদিকে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, অন্যদিকে বাস-ট্রেনে আগুন। কোথাও পুলিশের গাড়িতে হামলা, কোথাও সড়ক অবরোধ, আবার কোথাও ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি। রাজধানী থেকে জেলা শহর; দেশের বিভিন্ন এলাকায় ধারাবাহিক নাশকতার ঘটনায় জনমনে বেড়েছে উদ্বেগ।



