ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিটের প্রধান আবদুল কুদ্দুস
চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ-ডিএমপি) প্রধান করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ দায়িত্ব দেওয়া হয়।


