আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে
সিরাজগঞ্জের বেলকুচিতে আশরাফ আলী (৫৮) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার গোপরেখী ফুটানি মার্কেট এলাকায় তার ওপর হামলা চালানো হয়।


