পুড়লো পুলিশ-বিজিবির গাড়ি থেকে এমপির বাড়ি, কীভাবে নিয়ন্ত্রণের বাইরে গেলো টুঙ্গিপাড়া
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একাধিক গাড়ি ও মোটরসাইকেল এবং বিজিবির গাড়ি ও সাঁজোয়া যানেও আগুন দেওয়া হয়।
