ধৈর্যের শেষ আছে, প্রতিটি জায়গায় আ.লীগকে প্রতিহত করা হবে: রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ফ্যাসিস্টরা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র ধ্বংস করেছিল। গত ১৭ বছর শেখ হাসিনার রাজনীতি ছিল এভাবেই। দেশে একটি বিপ্লবের মধ্য দিয়ে আজ গণতন্ত্র ফিরে এসেছে।


