মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ৮টার পর থেকে ১০টার মধ্যে এ ককটেলগুলোর বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় একজনকে আটকও করা হয়। পুলিশ জানায়, রাত সাড়ে ৮টার দিকে কৃষি মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।
