স্কুলে মোবাইলফোন নিষিদ্ধ করলে কি পড়াশোনায় উন্নতি হয়? গবেষণায় যা মিললো
স্কুলে মোবাইলফোন ব্যবহারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করলে শিক্ষার্থীদের পড়াশোনায় সামান্য উন্নতি হয়, যা দীর্ঘ মেয়াদে যোগ হতে পারে। মঙ্গলবার প্রকাশিত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এডুকেশন পলিসি রিসার্চের এক বৃহৎ গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

