জ্বালানি সংকটে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার অর্ডার কমেছে বা বাতিল
জ্বালানি সংকট, শ্রমিক অসন্তোষ ও কাঠামোগত দুর্বলতায় দেশের তৈরি পোশাকশিল্প বড় ধরনের সংকটে পড়েছে। গ্যাস ও বিদ্যুতের অভাবে গত আগস্ট-সেপ্টেম্বরে ৫৫ শতাংশ নিটওয়্যার কারখানার ক্রেতারা অর্ডার বাতিল করেছেন অথবা কমিয়ে দিয়েছেন।


