বিশ্ববিদ্যালয়ের দুই কর্মচারীকে মারধর করলেন ছাত্রদল নেতা, বললেন ‘অভিনয় করছে’
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের দুই কর্মচারীকে কক্ষের দরজা বন্ধ করে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত রাফির বিরুদ্ধে।

