দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জরুরি চিকিৎসাসেবা, মাতৃস্বাস্থ্য ও প্রসূতিসেবা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসাসেবা উন্নত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


