বাংলাদেশের কাছে হারের পর অবসর ঘোষণা শ্রীলঙ্কার অধিনায়কের
সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের কাছে ৪-০ গোলে হেরে সেমিফাইনালে যেতে পারেনি আব্দুল্লাহ মুতাইরির দল। দেশে ফিরে তাই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার আর দীর্ঘায়িত করতে চাননি লঙ্কান অধিনায়ক সুজন পেরেরা।



