ঘন কুয়াশায় মহাসড়কে ট্রাকচাপায় প্রাণ গেলো দুজনের
সিরাজগঞ্জের হাটিকুমরুলে পাথরবোঝাই ট্রাকের চাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের একজন কৃষক, অন্যজন দলিল লেখক। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুল ইন্টারচেঞ্জের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


