অটোরিকশাচালক হত্যা মামলার রায় পেছালো
সাড়ে তিন বছর আগে ঢাকার মুগদা এলাকায় অটোরিকশাচালক শেখ ফরিদকে হত্যা মামলার রায় পিছিয়েছে। রায়ের জন্য আগামী ৬ ডিসেম্বর দিন ধার্য রেখেছেন আদালত। ঢাকার ১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক জাহিদুল ইসলাম এ দিন ধার্য করেন।


