অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান ইসলাম মুকুল জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত ইজিবাইক চালান। সন্তানদের লেখাপড়া ও সংসারের খরচ চালাতে তাকে এই পেশা বেছে নিতে হয়।


