গোপালগঞ্জের নতুন এসপিকে নিয়ে গর্বিত নিজ গ্রামের মানুষ
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার কাশিপুর গ্রামের সন্তান প্রত্যুষ কুমার মজুমদার গোপালগঞ্জ জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন। তার এই দায়িত্ব পাওয়ার খবরে নিজ এলাকা তালাসহ সাতক্ষীরাজুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে।



