অভিষেকে মাহফিজুলের গোল্ডেন ডাক, ইতিহাসে প্রথম কে?
টেস্ট অভিষেকটা স্মরণীয় করে রাখার স্বপ্ন নিয়ে গতকাল মাঠে নেমেছিলেন মাহফিজুল ইসলাম। কিন্তু অভিষেকে প্রথম বলেই গোল্ডেন ডাকে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। সেই বলে উইকেট নিয়ে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাও।

