ক্ষমা চেয়ে শ্রাবণ বললেন, ‘আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ’
সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের। শেষ মুহূর্তের এক ভুলে ১-০ গোলে হারের পর সেই হতাশা কিছুতেই কাটিয়ে উঠতে পারছেন না গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ।


