খুলনায় সন্ত্রাসীরা গুলিতে মানুষ মারছে, আর পুলিশ মোটরসাইকেল থামিয়ে বলে ‘তোর কাগজ কই’
জেলা শহরে চেকপোস্ট বসিয়ে পুলিশের মোটরসাইকেল তল্লাশির কড়া সমালোচনা করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেছেন, ‘সন্ত্রাসীরা গুলি করে মানুষ মারছে, আর পুলিশ চেকপোস্ট বসিয়ে সাধারণ মানুষের মোটরসাইকেল ধরে বলে “তোর কাগজ কই”।



