দীর্ঘদিনের অনিদ্রা মস্তিষ্কের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? সতর্ক করলেন বিশেষজ্ঞ
মস্তিষ্কের সুস্থতা ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুমের সময় মস্তিষ্ক স্মৃতি সংরক্ষণ, স্নায়ুকোষের বর্জ্য পরিষ্কার এবং আবেগ ও চিন্তাভাবনা নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ কাজ করে।


