সাইফের প্রথম ফিটনেস ভিডিও প্রকাশ, স্বামীর যোগাভ্যাসে উচ্ছ্বসিত কারিনা
শরীরচর্চার অভ্যাসে নতুন করে মনোযোগী হয়েছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের প্রথম ফিটনেস ভিডিও ভাগ করে নিয়েছেন তিনি। সেখানে রাজস্থানের রাওলা নারলাইয়ে খোলা আকাশের নীচে সূর্য নমস্কার করতে দেখা গিয়েছে অভিনেতাকে।

