অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাত প্রেমিকার
অন্য এক মেয়ের সঙ্গে কথা বলাকে কেন্দ্র করে খুলনা মহানগরীর খালিশপুরে প্রেমিক অনিক (১৯)-কে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে প্রেমিকা ববি আক্তারের (১৮) বিরুদ্ধে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টার দিকে আলমনগর বাজারের কাছে পালপাড়ায় এ ঘটনা ঘটে।



