হুমায়ূন আহমেদের গল্পে মুগ্ধ অনুপম,আবেগঘন পোস্ট গায়কের
বাংলা সাহিত্যের জাদুকর হুমায়ূন আহমেদের লেখার জাদুতে মুগ্ধ পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী ও সুরকার অনুপম রায়। প্রয়াত এই কথাসাহিত্যিকের একটি বই পড়ে নিজের ভালোলাগা ও অনুভূতির কথা ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।
