সঞ্জীব চৌধুরীকে স্মরণে ঢাকায় ‘হেঁটে গেছি বিরান পথে’
প্রয়াত সংগীতশিল্পী সঞ্জীব চৌধুরীর প্রয়াণবার্ষিকী ঘিরে ঢাকায় হতে যাচ্ছে বিশেষ ট্রিবিউট কনসার্ট হেঁটে গেছি বিরান পথে। রাজধানীর বনানীর বাটারনোট জ্যাজ ক্যাফেতে আজব কারখানার উদ্যোগে আগামী শুক্রবার সন্ধ্যা ৭টায় এই কনসার্টের আয়োজন করা হয়েছে।


