সাভার-আশুলিয়ায় শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমিক নেতাদের
সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ ও কারখানায় উৎপাদন বন্ধের পরিস্থিতিতে মাঠপর্যায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার বাস্তবতা দেখছেন না শ্রমিক নেতারা। মজুরি বোর্ড গঠনের পর শ্রমিকদের কাজে ফিরে উৎপাদন সচল রাখার আহ্বান জানিয়েছেন তারা।


