ফোন বদলালেও হারাবে না পরিচিতদের নম্বর, কনট্যাক্টস স্থানান্তর করবেন যেভাবে
স্মার্টফোন পরিবর্তনের সময় পুরোনো ফোনে সংরক্ষিত ফোন নম্বর ও যোগাযোগের তথ্য নতুন ডিভাইসে নেওয়া নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। বিশেষ করে ফোনের মেমোরিতে বা সিম কার্ডে আলাদাভাবে নম্বর সংরক্ষণ করা থাকলে সব যোগাযোগের তথ্য একসঙ্গে স্থানান্তর করার প্রক্রিয়া কিছুটা কঠিন মনে হতে পারে।


