খাবারের সন্ধানে লোকালয়ে এসে কাদামাটির গর্তে ৩ ঘণ্টা আটকা দুটি হাতি
খাদ্যের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে এসেছিল দুটি বন্য হাতি। কিন্তু লোকালয়ের একটি কাদামাটির গর্তে আটকা পড়ে হাতি দুটি। পরে বন বিভাগ, এলিফ্যান্ট রেসপন্স টিম (ইআরটি) ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় হাতি দুটিকে উদ্ধার করা হয়।

