জাতীয় মুক্তি কাউন্সিলের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা শুক্রবার
২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জনগণের হাতে ক্ষমতা: ১৮ দফা কর্মসূচি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে জাতীয় মুক্তি কাউন্সিল। শুক্রবার (৬ নভেম্বর) বিকাল সাড়ে ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ আলোচনা সভায় সভাপতিত্ব করবেন জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সমন্বয়কারী ফয়জুল হাকিম।


