তাহসিফের বন্ধু দীপকে হেফাজতে নিয়েছে পিবিআই
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌউরির মৃত্যুর ঘটনায় তার বন্ধু সমতুল্য ছোট ভাই দীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে দীপকে মোহাম্মদপুর থানার বাবর রোডের বি ব্লকের একটি বাসার তৃতীয় তলা থেকে দীপকে আটক করে হেফাজতে নেয় পিবিআই।




