হাজারো মোমবাতির আলোয় আলোকিত গারো পাহাড়
দুই হাতে দুটি করে মোমবাতি জ্বালিয়ে আলোর মিছিলে অংশ নেন অর্ধলক্ষাধিক পুণ্যার্থী। প্রায় দুই ঘণ্টার এ মিছিল চার থেকে পাঁচ কিলোমিটার পথ প্রদক্ষিণ করে। মোমবাতির আলোয় আলোকিত হয়ে ওঠে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারোমারী গারো পাহাড়ের সাধুলিওর খ্রিস্টধর্মপল্লী।


