১ নভেম্বর সেন্টমার্টিন যাওয়া হচ্ছে না পর্যটকদের, কতদিন পেছালো?
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ নভেম্বর (রবিবার) থেকে সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াত শুরু হওয়ার ছিল। তবে পর্যটকবাহী জাহাজ চলাচলের প্রয়োজনীয় অনুমোদন না পাওয়ায় নির্ধারিত দিনে তা শুরু হচ্ছে না।


