নিষেধাজ্ঞার চাপে সেনাদের বেতন দিতেও হিমশিম খাচ্ছে ইরান: যুক্তরাষ্ট্র
ইরানের ওপর নিষেধাজ্ঞার চাপ বাড়ানোর ফলে দেশটির অর্থনৈতিক সংকট আরও ঘনীভূত হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। তিনি বলেন, অর্থের লেনদেন চালিয়ে নিতে হিমশিম খাচ্ছে তেহরান।



