‘ভিড় ঠেলে গিয়ে দেখি পথে পড়ে আছে আরিয়ানের নিথর দেহ’
রাজধানীর যাত্রাবাড়ীর জনপথ মোড়ে সড়ক দুর্ঘটনায় আরিয়ান (২৭) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি গুলিস্তানে জুতার ব্যবসা করতেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে মালঞ্চ কমিউনিটি সেন্টার সামনে এ দুর্ঘটনা ঘটে।



